[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

হংকংয়ে অনুশীলনে হামজা-শামিতরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ২১:১০ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই দেশের ফিরতি ম্যাচ মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে।


এএফসি এশিয়ান কাপ বাছইয়ে ঢাকায় হোম ম্যাচে আশাভঙ্গের পর এখন অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকংয়ে হামজা-শামিতরা। বৃহস্পতিবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচের শেষ মিনিটে গোল হজম করে বাংলাদেশ হেরে যায় হংকংয়ের কাছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই দেশের ফিরতি ম্যাচ মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে।


আগের দিন হংকংয়ে গিয়েই শনিবার সকালে রিকভারি সেশন করে বিকেলে মাঠের অনুশীলন সেরেছেন জামাল ভূঁইয়ারা। হংকং থেকে ভিডিওবার্তায় দলের সিনিয়র খেলোয়াড় তপু বর্মণ বলেছেন, ‘ঢাকার ম্যাচের ফল আমাদের সবার জন্য অপ্রত্যাশিত ছিল। বিশেষ করে হাজার হাজার দর্শকের জন্য। আসলে পেশাদার খেলোয়াড় হিসেবে ভবিষ্যতের দিকে তাকাতে হয়। আমরা সেটাই করছি।’

তপু যোগ করেন, ‘কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে। একটা ভুলে আমরা হেরেছি। তবে এখন আমাদের এই ম্যাচে ফোকাস রাখা উচিত বলে মনে করি। হারের পর আরেকটা ম্যাচ জিতলেই সবকিছু বদলে যাবে। এই জিনিসগুলো আমাদের মাথায় আছে, এখানে প্রথম দিনে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। একটা ভালো রেজাল্ট করতে চাই। আমি এখন শতভাগ সুস্থ। ম্যাচ খেলার মতো আমার সম্ভাবনা ও সামর্থ্য দুটোই হয়েছে।’

হংকংয়ে গিয়ে রোমাঞ্চ অনুভব করছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তার কথা, ‘খুবই রোমাঞ্চকর পরিবেশ। আমরা এই পরিবেশের সঙ্গে বেশ পরিচিত, হংকংয়ের এমন একটি সুন্দর ভেন্যুতে মুখিয়ে আছি দ্বিতীয় ম্যাচ খেলতে।’ কোচ যোগ করেন, ‘প্রথমার্ধের শেষ মিনিটে আমরা একটা ভুল করেছি। অভিযোগ করার মতো সেটাই আছে। বাকি সময়টা অসাধারণ ছিল।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর