[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

মেসিদের ভারত সফর অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনার ভারত সফর। আর্জেন্টিনার ফুটবলভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের ওই ম্যাচটি নাও খেলতে পারে আর্জেন্টিনা। এর বদলে আফ্রিকার আরেক দেশ মরক্কোর বিপক্ষে খেলতে পারে তারা।

ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে ৪ দিনের জন্য ভারতে যাবেন লিওনেল মেসি। এর আগে আগামী মাসে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে ভারত সফরে যাওয়ার কথা মেসির। তবে এখন শঙ্কায় আর্জেন্টিনা দলের সেই সফর।

দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা। এরই মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে জিতেছে তারা। বুধবার ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

এরপর আগামী নভেম্বরে আরও দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা আলবিসেলেস্তেদের। আফ্রিকা মহাদেশের দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে হবে প্রথমটি। এরপর ভারতের কেরালায় দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলার কথা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলেছিল মরক্কো। এছাড়া আগামী বছরের বিশ্বকাপেও এরই মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে তারা। তাই বছর শেষ করার আগে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই এই সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা।

এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তবে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন সত্য হলে কপাল পুড়বে ভারতের। ২০১১ সালের পর আবার আর্জেন্টিনাকে তাদের মাঠে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় থাকতে হবে দেশটির।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর