[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এমবাপেহীন ফ্রান্সকে রুখে দিল পুচকে আইসল্যান্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। গতকাল রাতে নিজেদের মাঠে দিদিয়ের দেশঁমের দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে স্বাগতিকরা।


ছন্দের তুঙ্গে থাকা কিলিয়ান এমবাপে জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে মাঠে নামলেই গোল পাচ্ছিলেন। একক নৈপুণ্যে দলের জয়ের অবদান রাখছেন নিয়মিতই। এবার ফরাসি তারকা ফরোয়ার্ডকে ছাড়া মাঠে নেমে ধাক্কা খেল ফ্রান্স।

ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। গতকাল রাতে নিজেদের মাঠে দিদিয়ের দেশঁমের দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে স্বাগতিকরা।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আইসল্যান্ডের ভিক্টর পলসনের গোলে পিছিয়ে পড়ার পর ফ্রান্সকে সমতায় ফেরান ক্রিস্টোফার এনকুনকু। এরপর জঁ-ফিলিপ মাতেতা সফরকারীদের হয়ে তার দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করে দলকে লিড এনে দেন। তবে দুই মিনিট পরই ক্রিস্টিয়ান হ্লিনসন লক্ষ্যভেদ করে আইসল্যান্ডকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন।

এই ড্রয়ের পরও অবশ্য সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। গ্রুপ ‘ডি’ থেকে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই দিনে আজারবাইজানকে ২-১ গোলে হারানো ইউক্রেন তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর চার পয়েন্ট নিয়ে তিনে আইল্যান্ড।

আগামী ১৩ নভেম্বর ঘরের মাঠ প্যারিসে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচটি হতে পারে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আগামী বছরের বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ের নির্ধারক।

প্রতিপক্ষের মাঠে বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। ৭০ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে সফরকারী দল। আর চারটি শট নেওয়া আইল্যান্ডের গোলমুখের দুটি শটই জাল কাঁপায়।

কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, দেজিরে দোয়ে ও ব্র্যাডলি বারকোলার মতো নিয়মিত তারকাদের ছাড়া মাঠে নামে ফ্রান্স। গোঁড়ালির চোটে ছিটকে পড়া এমবাপে এর মধ্যে ফিরে গেছেন মাদ্রিদে। ৩৯ মিনিটে সেট-পিস থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ফ্রান্স। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আইসল্যান্ডকে এগিয়ে দেন ভিক্টর পলসন। এরপর কাছাকাছি দূরত্ব থেকে সুযোগ নষ্ট করেন ক্রিস্টোফার এনকুনকু। তবে ৬৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে সেই ভুল শোধরে দেন এসি মিলানের উইঙ্গার।

৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মাগনেস আকলিউশের অসাধারণ ক্রস থেকে থেকে গোল করে ব্যবধান ২-১ করেন মাতেতা। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত পাল্টা আক্রমণে ক্রিস্টিয়ান হ্লিনসন ফরাসি গোলকিপার মাইক মাইগনকে ঠান্ডা মাথায় পরাস্ত করে আইসল্যান্ডকে সমতা ফেরান।

বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের ৩১ মিনিটে ভল্টমেডের একমাত্র গোলে প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তবে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধোনে পিছিয়ে থেকে জার্মানির ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলচে স্লোভেকিয়া। ৬ পয়েন্ট নিয়ে দিনে নর্দান আয়ারল্যান্ড।

ওয়েলসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে বেলজিয়াম। পেনাল্টি থেকে জোড়া করেন নাপোলির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’ থেকে এক নম্বরে আছে রেড ডেভিলরা। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নর্থ মেসিডোনিয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর