[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার ভোরে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে সেই ম্যাচে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। এবার দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামার আগে দলে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

 

ফিফা অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে সেই ম্যাচে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। এবার দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামার আগে দলে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে মেসির জাতীয় দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তার প্রত্যাবর্তন সবার মনে দারুণ প্রত্যাশা তৈরি করেছে। দলে তার অন্তর্ভুক্তি দর্শকদের জন্য আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি করবে।’

ক্লাব ব্যস্ততার কারণে প্রথম প্রীতি ম্যাচে খেলেননি মেসি। এমএলএসে ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে দুর্দান্ত ফর্মে থেকে জোড়া গোলের পাশাপাশি এক গোলে সহায়তা করেন এই ফরোয়ার্ড, যার সুবাদে ৪-০ ব্যবধানে জয় পায় মায়ামি।

ক্লাব ডিউটি শেষে এখন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত মেসি। তিনি ইতোমধ্যে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়ে অনুশীলনেও অংশ নিয়েছেন। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

এর আগে মেসিবিহীন আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পায়। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে জিওভানি লো কেলসোর পা থেকে। ম্যাচটিতে বেশ কয়েকজন তরুণ ফুটবলার সুযোগ পেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি আলবিসেলেস্তেরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর