[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

গোল করতে না পারার দুঃখ জামালের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ- দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলে হংকং থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এর আগে হোম ম্যাচে বাংলাদেশকে ৩-২ গোলে হারায় হংকং। এ দুই ম্যাচেই দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। হংকংয়ের মাটিতে সুযোগ মিস না হলে ম্যাচটি জয়ে রাঙাতে পারত লাল-সবুজের জার্সিধারীরা। দেশের ফেরার পর গোল করতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে, ‘প্রথপমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’

হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামালের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই অর্ধে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। জামাল বলেন, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ- দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

হংকংয়ে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুবিধা পায়নি বাংলাদেশ। এ প্রসঙ্গে জামাল বলেন, ‘ওরা (হংকং) বলছে যে, ওরা যখন বাংলাদেশে ছিল সবচেয়ে খারাপ মাঠ পেয়েছে অনুশীলনের জন্য। প্র্যাকটিস যখন করেছি, তখন তো অভিযোগ করেছি। তবে এটা মনোস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ।’

আগামী নভেম্বরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভারত ম্যাচ প্রসঙ্গে জামাল বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোলহজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’

এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ‘সি’ গ্রুপে দুই পয়েন্ট অর্জন করেছে তারা। তাতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। সামনে দুই ম্যাচে জিতলেও বাছাই পর্ব থেকেই বিদায় নিচ্ছে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর