[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফ্রিকান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাড সালাহ-হাকিমি ছাড়াও আছেন যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

২০২৫ সালের আফ্রিকান বর্ষসেরা অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। মনোনীতদের তালিকা অনুযায়ী, শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ও পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

এ বছরের ব্যালন ডি’অরের তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থান লাভ করেছিলেন। সালাহ এর আগেও দুইবার আফ্রিকার সেরার পুরস্কার জিতেছেন। তবে হাকিমি এবারই প্রথমবারের মতো এই তালিকায় নিজেকে ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

৩৩ বছর বয়সী সালাহ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুই খেলোয়াড় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। তারা হলেন, টটেনহ্যামের মিডফিল্ডার পেপে মাটার সার ও এভারটনের স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।

এছাড়াও এই তালিকায় আফ্রিকা-বেস মনোনীত হিসেবে আছেন দুজন- মিশরীয় ক্লাব ও আফ্রিকান চ্যাম্পিয়ন পিরামিডের কঙ্গোলিসের স্ট্রাইকার ফিস্টন মায়েলে ও মরোক্কান ক্লাব রেনিসেন্স বারকেনের স্ট্রাইকার ওসামা লামলিউয়ি।

গতবারের বিজয়ী নাইজেরিয়ান স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবারের আফ্রিকান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। কিন্তু তার সতীর্থ তুর্কি ক্লাব গ্যালাতাসারের তারকা ও ২০২৩ সালের বিজয়ী ভিক্টর ওশিমেন তালিকায় রয়েছেন।

সংক্ষিপ্ত তালিকার ১০ জনকে বেছে নিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) টেকনিক্যাল এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোচ, সাবেক তারকা ও বাছাইকৃত কিছু গণমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে থাকেন।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা : আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি(পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর