[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাফুফে, সাবিনাদের খবর কি?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। এ ম্যাচ শুরুর আগেই নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। ৩১ অক্টোবর শেষ হতে যাওয়া এ নবায়নকৃত চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হচ্ছে।


টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন; একের পর এক সাফল্য এনে দিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে আছেন দলের বাইরে থাকা সাবিনা খাতুনরাও।

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। এ ম্যাচ শুরুর আগেই নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। ৩১ অক্টোবর শেষ হতে যাওয়া এ নবায়নকৃত চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে নতুন চুক্তিপত্র পাঠানো হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফায় ৩৬ জন খেলোয়াড়কে চুক্তিতে অন্তর্ভুক্ত করেছিল বাফুফ। পরে বিদ্রোহের ঘটনায় জড়িত ১৮ ফুটবলারের সঙ্গেও চুক্তি হয়। ফলে মোট ৫৪ জন নারী ফুটবলার এই চুক্তির আওতায় আসেন। যার মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

এশিয়ান কাপ বাছাইপর্বে দলে সুযোগ না পাওয়া এবং বর্তমানে দলে না থাকা ফুটবলাররাও নতুন এই চুক্তিতে অন্তর্ভুক্ত থাকছেন। বাফুফে সূত্রে জানা গেছে, বিদ্রোহের ঘটনায় জড়িত ১৮ ফুটবলারের মধ্যে সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার এবং মাতসুসিমা সুমাইয়া নবায়নকৃত এই চুক্তিতে রয়েছেন।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'চুক্তির মেয়াদ দুই মাস বাড়ছে। অন্তত ৫০ জন ফুটবলার এই চুক্তির আওতায় থাকবেন। খুব শিগগিরই এটি অফিসিয়ালি জানানো হবে।'

আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। এর আগে, গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে অপরাজিত দল হিসেবে এই যোগ্যতা অর্জন করে আফাইদা খন্দকারের দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর