[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফগানদের বিপক্ষে খেলবেন হামজা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছইয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।


এএফসি এশিয়ান কাপ বাছইয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।

১৩ অক্টোবর রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

তার কথা, ‘এটা নিশ্চিত ১৮ অক্টোবর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’

তবে ১৩ অক্টোবর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ফের ঢাকায় আসবেন সেই দিনক্ষণ এখনো নির্ধারন হয়নি বলেও জানান ইকবাল। ওই ম্যাচে টিকিট মূল্য কত হবে তা এখনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর