[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রোনালদোর ৯৫০তম গোল, আল নাসরের জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ০৭:১০ এএম

ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক গোল করে একটু একটু করে পৌঁছে যাচ্ছেন সহস্র গোলের মাইলফলকের কাছাকাছি। আর ইউরোপের কোনো ক্লাবেই থিতু হতে না পারা জোয়াও ফেলিক্স রোনালদোর সংস্পর্শে এসে সৌদি আরবে গোলের রথ ছোটাচ্ছেন। এই দুই পর্তুগিজের নৈপূণ্যে সৌদি প্রো লিগে উড়ছে আল নাসর।

শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স এগিয়ে দেন আল নাসরকে। এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন রোনালদো। এই গোলে করে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফক ছুঁয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে আল নাসর। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রোনালদোর দল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আল তাউন। ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আল হিলাল।

কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আধিপত্য দেখিয়েছে আল নাসর। ৬৪ শতাংশ বল পজেশন রেখে ১২টি শট নিয়েছে তারা, যার ৭টি লক্ষ্যে ছিল। অন্যদিকে আল হাজম ৩টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে।

ম্যাচের ২৫ মিনিটে আল নাসরকে লিড এনে দেন ফেলিক্স। চলতি মৌসুমে সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর এটি লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচে।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। অবশেষে ৮৮ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে এটি লিগে তার ষষ্ঠ গোল। আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৯৫০তম।
রোনালদো এই ৯৫০ গোল করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন রোনালদো। জুভেন্টাস ও আল নাসরের হয়ে করেছেন যথাক্রমে ১০১ ও ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর