[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ডু অর ডাই ম্যাচে জয়ে নজর কিংসের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামাীকাল মঙ্গলবার বসুন্ধরা কিংস মুখোমুখি হবে লেবাননের চ্যাম্পিয়ন আল আনসারের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কুয়েতের জাবের আল-মুবারাক আল-সাবাহ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ, যা এখন কিংসের জন্য ‘ডু-অর-ডাই’ লড়াই।

প্রথম ম্যাচে ওমানের আল-সীবের কাছে ৩-২ গোলে হারের পর মারিও গোমেজের শিষ্যদের সামনে আর কোনো বিকল্প নেই। জয় ছাড়া টুর্নামেন্টে টিকে থাকা অসম্ভব।

কিংসরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গেল শনিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলে এগিয়েছিল, কিন্তু রক্ষণভাগের ত্রুটি তাদের হেরে ফেলে। মঙ্গলবারের ম্যাচে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটাতেই মনোযোগ কিংসের। পুরো দল আজকের ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়েছে। গতকাল ম্যাচের আগে সিরিয়াস অনুশীলন করেছেন অধিনায়ক তপু বর্মন, ফরোয়ার্ড রাকিব হোসেন এবং অন্যান্য খেলোয়াড়রা।

মঙ্গলবার অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় কিংসের অধিনায়ক অধিনায়ক তপু বর্মন বলেন, "প্রথম ম্যাচে আমরা ভালো খেললেও ফলাফল আমাদের পক্ষে যায়নি। এখন সবকিছু মঙ্গলবারের ম্যাচের ওপর নির্ভর করছে। আমরা জিততে চাই এবং সর্বোচ্চ চেষ্টা করব। এটি আমাদের ডু-অর-ডাই ম্যাচ। এখানে ফলাফল আনা আমাদের একমাত্র লক্ষ্য।"

দলের কন্ডিশন নিয়েও অধিনায়ক আরও জানান, "রিমন ছাড়া সবাই ফিট আছেন। রিমন কিছুটা ব্যথা পাচ্ছেন, ডাক্তার তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তবে ওভারঅল আমরা পুরো দল ফিট আছি এবং প্রস্তুত।"

অন্যদিকে, আল আনসারও তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে ৩-২ গোলে হেরেছে। তাই মঙ্গলবারের ম্যাচ দু’দলের জন্যই বাঁচা-মরার লড়াই। যে দল মাঠে নিজেদের কৌশল ও দক্ষতা ভালোভাবে দেখাবে, তারা পরবর্তী রাউন্ডে সুযোগ পাবে।

বসুন্ধরা কিংসের কাছে জয়ের বিকল্প নেই। মঙ্গলবারের ম্যাচে জয় না আনলে, তাদের নক আউট নিশ্চিত। তাই আজকের ম্যাচে সব মনোযোগ, সব শক্তি, সব কৌশল—মাঠেই প্রমাণ করতে হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর