জাতীয় দলের ক্যাম্প শুরু আগামীকাল, হামজা আসবেন ৯ নভেম্বর
ওই দুটি ম্যাচকে সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। তবে ম্যাচ দুটি খেলতে ৯ নভেম্বর ঢাকায় আসবেন হামজা দেওয়ান চৌধুরী।
১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ হচ্ছে না। বিকল্প হিসাবে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে আসছে নেপাল। ১৮ নভেম্বর ঢাকায় হবে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ওই দুটি ম্যাচকে সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। তবে ম্যাচ দুটি খেলতে ৯ নভেম্বর ঢাকায় আসবেন হামজা দেওয়ান চৌধুরী।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তার কথা, ‘ ইংলিশ লিগে ৮ নভেম্বর হামজার দল লেস্টার সিটি ম্যাচ খেলবে নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচটি খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেবে হামজা।’ হংকং চায়না ম্যাচে খেলা ফুটবলারদের নিয়েই কাজ করবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তিনি এখন নিজ দেশে রয়েছেন। তবে শিগগিরই ঢাকায় আসবেন বলে জানান জাতীয় দলের এই ম্যানেজার।
এএফসি বাছাইয়ে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহামেদুল ইসলাম। তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না। তবে ১৩ নভেম্বরের প্রীতি ম্যাচে খেলতে পারবেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসির হয়ে খেলা এই ফরোয়ার্ড। যে কারণে ফাহামেদুলের দেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
বাফুফের একটি সূত্রে জানা গেছে, যেহেতু ভারত ম্যাচে খেলতে পারবেন না সেহেতু ১৩ নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য তাঁকে ডাকা হবে না। তবে শমিত সোমের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তাঁর দল কাভারলি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে আসতে পারবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: