আবারও নিষিদ্ধ হলেন সুয়ারেজ
এমএলএসের প্লে-অফের শেষ ম্যাচের আগে বড় এক ধাক্কা খেল মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে নিষিদ্ধ হয়েছে দলটির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে তিনি।
প্লে-অফের দ্বিতীয় ম্যাচে এক অফ দ্য বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন উরুগুয়ের ফরোয়ার্ড।
ম্যাচ চলাকালীন অবশ্য ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি, এমনকি ফাউলও ধরা হয়নি। তবে নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে ম্যাচের পরেও এমএলএস ডিসিপ্লিনারি কমিটি যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পারে।
ওই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিলো মায়ামি। প্রথম ম্যাচে ৩-১ গোলে জেতায় তৃতীয় ম্যাচ খেলার প্রয়োজন হচ্ছে। কোনো দল প্রথম দুইটিতে জয় লাভ করলে তৃতীয় ম্যাচটি খেলার দরকার আর হয় না। আগামী রোববার (৯ নভেম্বর) শিরোপা লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
এর আগে লিগ কাপ ফাইনালের পর প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের একজনকে থুতু দেয়ার অপরাধে গত সেপ্টেম্বরে সুয়ারেসকে তিন ম্যাচে নিষিদ্ধ করেছিল এমএলএস। এছাড়া, লিগস কাপ আয়োজক কমিটি তাকে নিষিদ্ধ করেছিল ছয় ম্যাচে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: