[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়া কাাপে চোখ রেখে চীন যাচ্ছে অ-১৭ দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

হামজা চৌধুরীরা ব্যর্থ হলেও বাংলাদেশ অ-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এশিয়ার মূল পর্বকে পাখির চোখ করেই মঙ্গলবার চীনে যাচ্ছেন।


আগামী বছর সৌদি আরবে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল আসর ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে ফিফা অ-১৭ টুর্নামেন্ট খেলায় কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া সরাসরি খেলার সুযোগ পাবে। বাছাইয়ে অংশ নেয়া ৩৮ দল সাত গ্র“পে খেলবে। সাত গ্র“পের চ্যাম্পিয়ন দলই মূল পর্বে খেলবে।


স্বাগতিক চীনের সঙ্গে বাংলাদেশ এ- গ্র“পে পড়েছে। এই গ্র“পে অন্য দলগুলো বাহরাইন, ব্র“নাই, তিমুরলেস্তে ও শ্রীলঙ্কা। মূল পর্বে খেলতে হলে বাংলাদেশের মূল বাধা বাহরাইন ও চীন। এরপরও বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার আশা করছেন। রোববার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের দলের প্রস্তুতি ভালো এবং কয়েকটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। সাফ অ-১৭ এবং চীনে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের ফুটবলারদের। গ্র“প চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে চাই।’ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও একই কথা পুনরাবৃত্তি করেছেন, ‘আমরা চীনে ভালো খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠতে চাই। এজন্য আমরা প্রস্তুত রয়েছি।’


বাংলাদেশ অ-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। যিনি অ-১৯ দলেরও অধিনায়ক ছিলেন। বয়স ভিত্তিক পর্যায়ে তিনি গত কয়েক বছর খেলছেন। আজকের সংবাদ সম্মেলনে তার বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। কোচ ছোটন বলেন, ‘তার বয়স ও পারফরম্যান্স রয়েছে বলেই দলে রাখা হয়েছে।’


চীনের চোনকই প্রদেশে হবে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। সেখানে আবহাওয়া বেশ শীতল। তাই বাংলাদেশ দল এএফসির নির্দেশিত সময়ের আগেই রওনা হচ্ছে। দলের ম্যানেজার শামিদ কাসেম বলেন, ‘২২ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ায় এএফসি নির্দেশনা ২০ নভেম্বেরের মধ্যে পৌঁছানোর। আমরা ১৮ নভেম্বর রওনা হচ্ছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই। সেখানে ১৫ ডিগ্রির মতো থাকে তাপমাত্রা।’

বাংলাদেশের ম্যাচ ডে ও প্রতিপক্ষ

২২ নভেম্বর- তিমুর লেস্তে
২৪ নভেম্বর- ব্র“নাই দারুসসালাম
২৬ নভেম্বর- শ্রীলঙ্কা
২৮ নভেম্বর- বাহরাইন
৩০ নভেম্বর- চীন

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর