বিশ্বকাপের আন্তমহাদেশীয় প্লে-অফে কে কার মুখোমুখি
আগামী মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ। প্লে-অফের দুটি ফাইনাল ম্যাচে সরাসরি খেলবে শক্তিশালী ইরাক ও কঙ্গো।
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এই পর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে মাত্র দুটি দল। ছয়টি দলকে নিয়ে আয়োজিত এই প্লে-অফের দুটি ফাইনালের জন্য সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।
আগামী মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ। প্লে-অফের দুটি ফাইনাল ম্যাচে সরাসরি খেলবে শক্তিশালী ইরাক ও কঙ্গো।
প্লে-অফের ড্র অনুযায়ী, প্রথম সেমিফাইনালে জ্যামাইকা লড়বে নিউ কালেডোনিয়ার বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে লড়বে ইরাকের বিপক্ষে।
দুই ফাইনাল জয়ী দল কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: