[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাঁচ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ব্রাজিল–আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৯:১১ এএম

ব্যাট–প্যাড আর হেলমেট হাতে একদল তরুণ যাচ্ছে স্টেডিয়ামে—অস্ট্রেলিয়া–ইংল্যান্ড কিংবা বাংলাদেশে এমন দৃশ্য অতীব সাধারণ। কিন্তু সেই তরুণ দলের দেশ যদি হয় ব্রাজিল–আর্জেন্টিনা, তবে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় সবার।

প্রশ্ন জাগতেই পারে—যে দেশে নাওয়া-খাওয়া, বাণিজ্য ও আবেগ—সবই ফুটবলকে কেন্দ্র করে, সেখানে ‘ক্রিকেট’ নামটা হয়তো অনেকের কাছেই অচেনা–অজানা। তবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও মনোযোগী হচ্ছে লাতিন আমেরিকার দুই দেশ—ব্রাজিল ও আর্জেন্টিনা। তারই অংশ হিসেবে এবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।

আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে আগামীকাল স্থানীয় সময় বিকেল তিনটায় প্রথম টি–টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দেশের মাঠের লড়াই।

সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায়। একই দিনে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচটিও—স্থানীয় সময় বিকেল ৩টায়। চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে ৩০ নভেম্বর। চতুর্থ ম্যাচ স্থানীয় সময় সকাল ১০টায় এবং পঞ্চম ম্যাচ বিকেল ৩টায় মাঠে গড়াবে।

সিরিজে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার। ব্রাজিলের নেতৃত্ব দেবেন ফেলিপে ইজিদোরো অসুনসাও, যার টি–টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রায় ১১টির মতো।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর