[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে জয়ের মুখ দেখলো আবাহনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

শুক্রবার হোমভেন্যু কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে।


দুই হার ও এক ড্রয়ে ক্লান্ত ঢাকা আবাহনী অবশেষে বাংাদেশ ফুটবল লিগের চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল। দুই হারের একটি আবার চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে। গত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মালির সোলেমান দিয়াবাতে মোহামেডান ছেড়ে এবার যোগ দিয়েছেন আবাহনীতে। তবে তার ওপর আকাশি-নীল সমর্থকদের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারছিলেন না এই ফরোয়ার্ড। শুক্রবার হোমভেন্যু কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে।

দিয়াবাতে দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে গোলের খাতা খুললেও দলের জয়ের খাতা খুলতে পারেননি। তৃতীয় ম্যাচে তো মোহামেডানের হারের দিনে নিস্প্রভই ছিলেন দিয়াবাতে। চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় গোল পেয়েছেন দিয়াবাতে, তার দল আবাহনী পেয়েছে প্রথম জয়।

২৫ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। দলকে লিড এনে দেওয়ার সহজ সুযোগ কাজে লাগানোর জন্য কিক নেন দিয়াবাতে। লক্ষ্যভেদ করে তিনি ১-০ গোলে এগিয়ে দেন আবাহনীতে। দ্বিতীয় গোল করেন এনামুল ইসলাম প্রথমার্ধের অন্তিম সময়ে (২-০)। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি আবাহনী। উলটো শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লালকার্ড) দেখে মাঠ ছাড়েন দলের ডিফেন্ডার আলমগীর মোল্লা। চার ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ৪। এ জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠলো বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়নরা। আবাহনীর পয়েন্ট চার ম্যাচে চার।

এদিকে মনিকগঞ্জের তপন-মিরাজ স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ফর্টিজ এফসি ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। একমাত্র গোলটি করেন সাগর ১৬ মিনিটে। ৭৪ মিনিটে ফাহাদ আলী সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ফর্টিজকে। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস মিলিতভাবে শীর্ষে কিংস ও রহমতগঞ্জ। চার ম্যাচে জয়হীন আরামবাগের পয়েন্ট ১। অবস্থান টেবিলের ৯ নম্বরে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর