[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত, হংকং ও সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফের আয় ৪ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১২ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিনটি হোম ম্যাচ খেলেছে। ভারত, হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে তিন ম্যাচই ছিল গ্যালারি পরিপূর্ণ ও স্পন্সরে ভরপুর। তিন ম্যাচ থেকে ফেডারেশনের লাভও হয়েছে পর্যাপ্ত। বুধবার (৩ ডিসেম্বর) বাফুফের নির্বাহী সভা শেষে তিন ম্যাচের আয় প্রকাশ করা হয়।

গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলে বাংলাদেশ। হামজা চৌধুরী–শমিত সোমদের আগমনে বদলে যাওয়া বাংলাদেশের ফুটবল দেখতে সেদিন গ্যালারিতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৩১৭ জন দর্শক। সেই ম্যাচের টিকিট, সম্প্রচার স্বত্ব বিক্রি, বিজ্ঞাপন থেকে মোট ১ কোটি ১৫ লাখ টাকা আয় করে বাফুফে।

এরপর ৯ অক্টোবর হংকং ম্যাচ নিয়েও মানুষের আগ্রহের কমতি ছিল না। ২২ হাজারের বেশি টিকিট বিক্রি করে ফুটবল ফেডারেশন। সেই ম্যাচ থেকে তাদের আয় হয়েছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। ভারত ম্যাচে অবশ্য আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রায় ২৪ হাজার দর্শক খেলাটি দেখেছেন। বাংলাদেশও ম্যাচটি ১–০ গোলে জেতে। সেই ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। সবমিলিয়ে তিন ম্যাচ থেকে মোট আয় ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এই তথ্য জানিয়েছেন। খরচের ব্যাপারে তিনি বলেন, 'ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এজন্য আয় জানালাম।'

সিঙ্গাপুর ও ভারত ম্যাচের আগে নেপাল ও ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে। সেই ম্যাচের আয়ের বিষয়টি জানাননি বাফুফের এই কর্মকর্তা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর