[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ: গ্রুপ পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

২০২৬ সালের জুনে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। এ লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে সব গ্রুপ। এতদিন ৩২ দেশের বিশ্বকাপ হলেও এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। শুক্রবার (৫ ডিসেম্বর) জমকালো আয়োজনে দলগুলোর গ্রুপ ভাগাভাগির ড্র অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ড্র-য়ে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে।

এই হিসেবে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে লাতিনের ২ পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এরমধ্যে ব্রাজিল ‘সি’ ও আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। তবে ব্রাজিলকে বড় পরীক্ষায় ফেলতে পারে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কো। এছাড়াও গ্রুপের অন্য দু’টি দল স্কটল‍্যান্ড ও হাইতি।

আরও পড়ুন: ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র: দেখে নিন কোন গ্রুপে কোন দল

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ‘জে’ গ্রুপে আছে জর্ডান, অস্ট্রিয়া ও আলজেরিয়া। যেখানে শক্তির বিচারে যথেষ্টই এগিয়ে থাকবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর