[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির সঙ্গে ছবি তুলতে গুনতে হবে যত টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তর্কসাপেক্ষে সর্বকালেরও সেরা। এই মহাতারকা এবার যাচ্ছেন ভারতে। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুরে’র অংশ হিসেবে হায়দরাবাদ যাওয়ার কথা মেসির। শনিবার সেখানে পা দেবেন তিনি। শহরটিতে এরই মধ্যে পড়ে গেছে সাজ সাজ রব।

হায়দরাবাদে মেসির সঙ্গে ছবি তোলারও সুযোগ পাবেন ভক্তরা। অবশ্য সেই সুযোগ হবে মাত্র ১০০ জনের। তবে সেটিও সহজ নয়। ছবি তুলতে হলে আপনার থাকতে হবে কাড়ি কাড়ি টাকা। ইন্টার মায়ামিতে খেলা এই ফুটবলারের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ৯.৯৫ লক্ষ রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা। হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে এই ছবি তোলা যাবে। এজন্য আগ্রহী ব্যক্তিদের অনলাইনে বিশেষ অ্যাপে বুকিং দিতে হবে। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়ের।

মেসি ভারতে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে পা রাখবেন। প্রথমেই যাবেন কলকাতা। সেখানে মেসির ভাস্কর্য উন্মোচন করা হবে। যুব ভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার পর চলে যাবেন হায়দরাবাদ। সেখান থেকে যাবেন মুম্বাই। এরপর দিল্লি গিয়ে শেষ হবে তার ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ ডিসেম্বর দেখা করার কথা রয়েছে তার।

হায়দরাবাদে শনিবার বিকেলে গিয়ে হাজির হবেন ক্রিকেট ভেন্যু উপল স্টেডিয়ামে। সেখানে ৩ ঘণ্টাব্যাপী একটি অনুষ্ঠান হবে। ২০ মিনিটের একটি ফুটবল ম্যাচও এখানে আয়োজিত হবে। তার সঙ্গে থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রদ্রিগো দি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও ক্লাব–সতীর্থ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর