চেলসির নতুন কোচের তালিকায় ৩ জন
চেলসিতে এনজো মারেস্কা অধ্যায় শেষ। প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে ৪৫ বছর বয়সী কোচের বিদায়ের কথা জানিয়েছে। চেলসির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি ছিল মারেস্কার।
স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবকে ছয় মাসে ক্লাব বিশ্বকাপ ও ইউয়েফা কনফারেন্স লিগ উপহার দেন মারেস্কা। ২০২৫-২৬ মৌসুমেও প্রিমিয়ার লিগে টাইটেলের রেসেও দাপুটে দ্য ব্লুজরা। এমন সুখকর মুর্হূতে কিনা দায়িত্ব ছাড়লেন এই ইতালিয়ান।
মারেস্কার দায়িত্বকালে ৯২টি ম্যাচ খেলে চেলসি। যাতে জয় ছিল ৫৫টি। ড্র ১৬টি এবং হার ২১টি। পার্সেন্টেজের হিসেবে যা ৬০ শতাংশ। বলা চলে, শক্ত ভিতে দাঁড়িয়ে ছিলেন তিনি। চরম বাস্তবতা হচ্ছে, মারেস্কাকে ছাড়াই আগামী রোববার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচে দলের দায়িত্ব কে নেবেন, তা এখনও জানায়নি দল।
চেলসির পছন্দের তালিকায় শীর্ষে ইংলিশ কোচ লিয়াম রসেনিয়র
গণামাধ্যমগুলোর খবর—চেলসির সহকারী কোচ উইলি কাবাল্লেরো ম্যানসিটি ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন। ব্যতিক্রমও হতে পারে। তবে কাবাল্লেরোর সম্ভবনা বেশি। এখানে অনেকগুলো স্পষ্ট যুক্তি আছে।
মারেস্কার পদত্যাগের পর স্কাই স্পোর্টসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই নতুন কোচ নিয়োগ দেবে চেলসি। সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে সামনে আসছে লিগ ওয়ানের স্ট্রার্সবুর্গের হেড কোচ লিয়াম রসেনিয়র ও প্রিমিয়ার লিগের কোচ অলিভার গ্লাসনারের নাম।
লিয়ামের দল র্স্ট্রাসবুর্গ কনফারেন্স লিগে দারুণ ছন্দে। ৬ ম্যাচে ১ হারের বিপরীতে ৫ জয় তাদের। লিগ ওয়ানে হাপিত্যেসে থাকলেও প্রতিযোগীতায় টিকে আছে তারা।
২০২৫-২৬ মৌসুম পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের সঙ্গে চুক্তি অলিভার গ্লাসনারের। চেলসি চাইলে এই অস্ট্রিয়ান কোচের সঙ্গে নতুন দিনের শপথ নিতে পারে
২০২৪ সালে স্টার্সবুর্গে যোগ দেওয়া রসেনিয়র ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত লিগ ওয়ানের ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছেন। তারপরও প্রিমিয়ার লিগে অর্থাৎ চেলসির পছন্দের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের এই কোচ।
ওলিভারের ব্যাপারটি আরও উজ্বল। ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের সঙ্গে চুক্তি অস্ট্রিয়ান কোচের। এরপর চুক্তি নবায়ন অথবা নতুন ঠিকানা এমনিতেই খুঁজতে হতো ৫১ বর্ষী কোচকে। তারচেয়ে বরং চেলসি চাইলে ওলিভারের সঙ্গে নতুন দিনের শপথ নিতে পারে।
তালিকায় আরও বেশ কিছু নাম রয়েছে। তার মধ্যে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমোরি ও জার্বি হার্নান্দেজের নাম উল্লেখ যোগ্য। সম্প্রতি ভিলা পার্কের ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন হয় স্পেন কোচের। ২০২২ সাল থেকেই তিনি ক্লাবটিতে আছে। নেই উল্লেখযোগ্য সাফল্য। তবে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে তিনে এমোরির দল। শীর্ষে থাকা আর্সেনাল থেকে ছয় পয়েন্ট পেছনে তারা। আর ম্যানচেস্টার সিটি থেকে মাত্র এক পয়েন্ট দূরে।
জাবি হার্নান্দেজের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাবে না। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার দায়িত্ব সামলেছেন লা লিগা জায়ান্ট ক্লাব ন্যুর।বর্তমানে তিনি ফ্রি আছেন। এ সুযোগটি কাজে লাগাতে পারে চেলসি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: