নারী ফুটবল লিগ
পুলিশের প্রথম জয়
নারী ফুটবল লিগের প্রথম ম্যাচে সেনাবাহিনীর কাছে হেরেছিল পুলিশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সার্ভিসেস এই দলটি।
রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্করনীকে যুব স্পোর্টিং ক্লাবেক ২-০ গোলে হারিয়েছে পুলিশ। ম্যাচের ২১ মিনিটে সানজিদা আক্তারের দারুণ গোলের পর দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন আইরিন আক্তার। ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা উইঙ্গার সানজিদা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল সদ্যপুস্করিনী। বছরের প্রথম দিনে তারা হারিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমীকে।
দিনের দ্বিতীয় ম্যাচে এখন সিরাজ স্মৃতি সংসদকে মোকাবিলা করছে আনসার ভিডিপি এফসি। রাত ৮টায় জামালপুরের কাচারিপাড়া একাদশের বিপক্ষে মাঠে নামবে এবারের লিগে অন্যতম শক্তিশালী দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। যারা প্রথম ম্যাচে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে পেয়েছে ১০-০ গোলের জয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: