মালদ্বীপে খেলার আপমন্ত্রণ পেল বাংলাদেশ
স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে খেলার জন্য দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা ইতিমধ্যে টুর্নামেন্টে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশ অবশ্য এখনো হ্যাঁ বা না কিছুই বলেনি। পরে সিদ্ধান্ত জানাবে।
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, চলতি বছরের জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম)। সম্প্রতি এফএএম এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে খেলার জন্য দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা ইতিমধ্যে টুর্নামেন্টে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশ অবশ্য এখনো হ্যাঁ বা না কিছুই বলেনি। পরে সিদ্ধান্ত জানাবে।
মালদ্বীপের ফুটবল ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তটি বেশ বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে। ১৯৫০ সালে দেশটিতে ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হওয়ার ৭৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে একটি বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়। যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।
এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সেবার ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হেরেছিল বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: