[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা ম্যানসিটির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ফাইনালে ওঠার পথটা সহজ করে রাখল পেপ গার্দিওলার দল। আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। তবে ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। পুরো ম্যাচে নিউক্যাসল গোলের জন্য শট নিয়েছে ১০টি, অপরদিকে সিটিজেনরা ১১টি শট নেয়।

সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৮তম মিনিটে রায়ান শেরকি সিটির জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ভেতরে নুরির ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।

দুই দলের পরের লেগ অনুষ্ঠিত হবে সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। জোড়া গোলে এগিয়ে থাকায় লিগ কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার সিটির। এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর