[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

বিশ্বকাপ ফুটবলের খেলা মাঠে বসে দেখার আগ্রহ নিয়েই বসে থাকেন ফুটবলপ্রেমীরা। তাই বিশ^জুড়ে দর্শক ও সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপের টিকিট। ফলে অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে।

 ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে। শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘নন প্লেয়িং দেশ হিসাবে আমাদের ৩৩০টি টিকিটের বেশি পাওয়ার সুযোগ নেই।

আগামীকাল (আজ) থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরম মুল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’ বাফুফের টিকিটে অনেক আবেদন পড়ে।

পরবর্তীতে ফেডারেশন নানা দিক বিবেচনা করে তা বন্টন করে। কাজী সালাউদ্দিনের সময় বিশ্বকাপ টিকিট বন্টনে আলাদা কমিটি ছিল। এবার নির্বাহী সভায় সভাপতির তত্ত্বাবধানে এটি করার মত দেন কমিটির সদস্যগণ। তাবিথ আউয়ালের কমিটি মাত্র ৩৩০ টিকিট কিভাবে বন্টন করে এখন সেটাই দেখার বিষয়। এবার দল সংখ্যা ও ভেন্যু বাড়ায় বাফুফে গত বারের চেয়ে বেশি টিকিট পাচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর