সাফ ফুটসাল চ্যাম্পিযনশিপ
প্রথম জয় বাংলাদেশের
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। রোববার থাইল্যান্ডের ব্যাংককে নানথাবুড়ি জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল সবুজের ছেলো ৪-১ গোলে হারিয়েছে ভুটানকে। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ। জয়ী দলের হয়ে মঈন আহমেদ দুটি এবং ফয়সাল হোসেন ও ইব্রাহিম আহমেদ একটি করে গোল করেন।
মঈন আহমেদের জোড়া গোলে প্রথমার্ধ বাংলাদেশ শেষ করল দারুণ স্বস্তি নিয়ে। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিল ভুটান। এর পরপরই দুইবার লক্ষ্যভেদ করে, সব শঙ্কা উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশ।
নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে আশা জাগানিয়া শুরু পায় বাংলাদেশ। পঞ্চম মিনিটেই সতীর্থের লং পাসে সার্কেলের ভেতর থেকে ট্যাপ করে জালে বল জড়ান মঈন (১-০)। ১০ মিনিটে প্রতিপক্ষের পাস দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে কাশেমের কাছের পোস্টে নেওয়ার শট গোলকিপার ঠেকালে ব্যবধান দ্বিগুণ হয়নি (২-০)। এ অর্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠা ভুটান পরের মিনিটেই দূরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলে (১-২)। একটু পর প্রতিপক্ষের একটি জোরাল শট আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার জাহিদ হাসান বাপ্পী (৩-১)।
ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ভুটানের একটি শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। এর একটু পর এক মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ। ফয়সাল গোলমুখ থেকে প্লেসিং শটে এবং রাহবার ওয়াহেদের ক্রস থেকে ইব্রাহিম লক্ষ্যভেদ করেন (৪-১)। তাতে একটু জেগে ওঠা অনিশ্চয়তার মেঘ যায় সরে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ৩-৩ গোলে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। যদিও পরের ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছিল ৬-১ গোলে। রাউন্ড রবিন লিগে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: