[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফের ছাদখোলা বাসে সাবিনাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:০১ পিএম

সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে আগেই। সন্ধ্যার ঠিক পড়েই সোয়া ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে চ্যাম্পিয়ন সাবিনা খাতুনদের বহনকারী বিমানটি। ভিআইপি টার্মিনালে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

ভিআইপি টার্মিনালের গেট দিয়ে বেরুতেই শত শত ফ্ল্যাশ জ¦লে উঠলো। গলায় ফুলে মালা, হাতে ফুলের তোড়া নিয়ে হেটে আসা সাবিনা খাতুনদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন শত শত কর্মী। এরপরেই সাফ ফুটসালের শিরোপা হাতে ছাদখোল বাসে করে নারী ফুটবলাররা হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশ্যে যাত্রা করেন।

পাঁচ বছরের ব্যবধানে তিনবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন লাল সবুজ ফুটবলের মেয়েরা। ২০২২ ও ২০২৪ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন এবার সেই সংবর্ধনা পেলেন সাবিনা খাতুনরা। এবার অবশ্য ফুটবলের সংক্ষিপ্ত ভার্সন সাফ ফুটসালের প্রথম আসরেই শিরোপা জিতে নিয়েছেন লাল সবুজের মেয়েরা।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়া। অনুষ্ঠান শেষে জলসিড়িতে নৈশভোজে যোগ দেন সাবিনারা। সংবর্ধনা কার্যক্রম শেষ হলে চ্যাম্পিয়ন ফুটসাল দল গুলশানের একটি হোটেলে অবস্থান করবে।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে অপরাজিত থেকে শিরোপা জেতে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান টুর্নামেন্টে রানার্সআপ হয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর