ভারতের বিপক্ষে আগামীকাল অর্পিতাদের লড়াই
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভুটানকে হারিয়ে শিরোপা যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায়।
আগের দিন ভুটানের বিপক্ষে বড় জয়ের পর কাল কোনো অনুশীলন করেনি বাংলাদেশ দল। হোটেলে হালকা জিম, রিকভারি সেশনের পর সন্ধ্যায় হয়েছে টিম মিটিং। দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস আÍবিশ্বাসের কথা জানালেন, ‘প্রথম ম্যাচে আমরা কিভাবে মানিয়ে নিব সেই শঙ্কা ছিল। এরপর অবশ্য সবার দারুণ পারফরম্যান্সে বড় জয়ই পেয়েছি। যেটা আগামীকালের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে।’
তিনি যোগ করেন, ‘ভারত শক্তিশালী দল। তাদের হারানো সহজ হবে না, তবে আমরা আত্মবিশ্বাসী। নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই জয় আমাদের হবে।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, ভুটান ও নেপাল। প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত। ২০২৪ সালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ-ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল।
আগামীকাল নেপাল-ভুটান ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৩টা ১৫ মিনিটে। প্রত্যেকটি দল একে অপরকে মোকাবিলার পর শীর্ষ পয়েন্টধারী দুই দল খেলবে ফাইনাল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: