ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়
পুরো ম্যাচটা নিজেদের দখলে থাকলেও প্রথম হাফে গোল পায়নি রিয়াল। তবে দ্বিতীয় হাফে বদলে যায় তারা। শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম থেকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
নিষেধাজ্ঞা ও চোটের কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারেননি ভিনিসিউস, রদ্রিগো এবং বেলিংহ্যাম। ফলে এমবাপ্পের উপর চাপটা ছিল একটু বেশি।
প্রথম হাফে রিয়ালের খেলায় তেমন গতি ছিল না। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় তারা। প্রথমে উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না তারা। ৬৫তম মিনিটে ডেডলক ভাঙে রিয়াল। ৬৫তম মিনিটে ডিন হাউসেনের পাস পেয়ে, ভ্যালেন্সিয়ার এক ফুটবলারকে কাটিয়ে নিচ দিয়ে শটে গোল করেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ক্যারেরাস।
কিছুক্ষণ পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিক ভ্যালেন্সিয়া। তবে লুকাস বেল্টরানের শট পোস্টে লেগে চলে যায়। ৮২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে ভাগ্য সহায় হয়নি।
অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পান তিনি। পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি এমবাপ্পের ২৩তম গোল।
২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: