[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কেইনের ৫০০ গোল, শিরোপার পথে আরও একধাপ এগোল বায়ার্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ এএম

একের পর এক গোল করায় জুড়ি নেই হ্যারি কেইনের। বায়ার্ন মিউনিখের জার্সিতে সেই দক্ষতা আরও পাকাপোক্ত করেছেন ইংল্যান্ডের এই তারকা। বুন্দেস লিগার ম্যাচে গতকাল ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করলেন কেইন। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তিনি ৫০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন। বায়ার্নও জয় পেয়েছে ৩-০ ব্যবধানে।

 

প্রতিপক্ষ ব্রেমেন অবশ্য রেলিগেশনে নামার ঝুঁকিতে ছিল আগে থেকেই। ফলে তাদের মাঠে গিয়ে স্বাভাবিক দাপটই দেখাল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। বড় জয়ে বায়ার্ন পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭ এবং ডর্টমুন্ডের ৫১।

ম্যাচের ২৫ মিনিটেই প্রথম লিড পায় বাভারিয়ানরা। ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ব্রেমেনের ডি-বক্সে ফাউলের শিকার হলে তারা পেনাল্টি পায়। সফল স্পট কিকে বল জালে জড়িয়েছেন কেইন। মিনিট তিনে বাদেই এই ইংলিশ ফরোয়ার্ড পর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন কেইন। বুন্দেস লিগার চলতি মৌসুমে ২২ ম্যাচে তার গোল ২৬টি।

বায়ার্ন বড় জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি পায় ৭০ মিনিটে। ডি বক্সে আলফনসো ডেভিসের পাস পেয়ে লিওন গোরেৎজকা শট নিয়ে ব্রেমেন গোলরক্ষককে পরাস্ত করেছেন। ম্যাচের হাফটাইমেই পায়ের মাংসপেশিতে চোট নিয়ে মাঠ ছেড়ে যান বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এদিকে পয়েন্ট টেবিলে লিড পাকাপোক্ত করার পাশাপাশি গোল ব্যবধানেও অনেক এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে নিজের মাইফলক গোল নিয়ে কথা বলেছেন কেইন। ২০১১ সালে ইংল্যান্ডের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় লেইটন ওরিয়েন্টের হয়ে ১৭ বছর বয়সে তিনি প্রথম গোলটি করেছিলেন। ১৫ বছর পর ৫০০তম গোলের অনুভূতি জানিয়ে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘অবশ্যই ৫০০ গোলের মাইলফলক ছোঁয়া অনেক গর্বের অর্জন, চমৎকার বিষয়। এই পর্যন্ত আসতে অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজ জিতেছি, ক্লিনশিটও রয়েছে।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর