[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অভিমান ভেঙে মোহামেডানে ফিরলেন মুজাফফরভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২ পিএম

উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ টানা সাড়ে চার বছর ধরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৪ বছর পর মোহামেডানকে ফেডারেশন কাপের ও প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাদা-কালো সমর্থকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে বলা হয় মোহামেডানের প্রাণভোমরা।

দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলার চলমান লিগের অষ্টম রাউন্ড খেলে দেশে গিয়েছিলেন বাবার অসুস্থার কথা বলে। তবে উজবেকিস্তান গিয়ে তিনি আর ফিরবেন না বলে নিজের ফেসবুকে এক পোস্ট দিলে মাথায় হাত উঠেছিল মোহামেডান কর্মকর্তাদের। তবে শেষ পর্যন্ত মুজাফফরভ আবার ফিরে এসেছেন সাদা-কালো শিবিরে। দুই দিন আগে ক্লাবে যোগ দিয়ে অনুশীলনও শুরু করেছেন এই কুশলী মিডফিল্ডার।

নিজ দেশের ক্লাব ডায়নামো সামারকান্দ থেকে ২০২২ সালে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব মোহামেডানে যোগ দিয়েছিলেন মুজাফফরভ। সাদাকালো জার্সিতে ৫৩ টি ম্যাচ খেলে ১১ গোল করেছেন মুজাফফরভ। বেতনাদি নিয়ে ক্লাবের সাথে টানাপড়েন চলছিল দলের পরীক্ষিত এই ফুটবলারের। তবে তিনি দেশে গিয়েছিলেন পারিবারিক কারণ দেখিয়ে। তবে বেতন বকেয় পড়ায় একটা অভিমান ছিল মুজাফফরভের। সেই অভিমান ভেঙ্গে তিনি ফিরলেন বাংলাদেশ ফুটবল লিগে এবং পুরোনো ক্লাব মোহামেডানেই।

মধ্যবর্তী দলবদলের কারণে ৬১ দিন বিরতি শেষে বাংলাদেশ ফুটবল লিগের খেলা আবার মাঠে গড়াবে ৬ মার্চ। ওই দিন বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আছে চারটি। মানিকগঞ্জে মুখোমুখি হবে আরামবাগ-ফকিরেরপুল, গাজীপুরে পুলিশ এফসি খেলবে ব্রাদার্সের বিপক্ষে, কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস খেলবে পিডব্লিউডির বিপক্ষে, কুমিল্লায় আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ এবং ৭ মার্চ কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে খেলবে ফর্টিস এফসি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর