[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আমেরিকান ফুটবলে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়ে গেছে। বাংলাদেশ সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে লিগের প্রথম ম্যাচেই লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। ৩-০ গোলে হারের ম্যাচে নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

তবে মৌসুমের বাকি সময়ে মায়ামি ঘুরে দাঁড়াবে, এমনটাই আশা দলের। আর মেসি গত মৌসুমের মতো এবারও মাঠের পারফরম্যান্সে ছাপ রাখবেন বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে রয়েছে বেশ কিছু রেকর্ড ভাঙার হাতছানি। সেই রেকর্ডগুলো কী, চলুন এক নজরে তা দেখে নিই।

টানা গোল্ডেন বুট জয়

এমএলএসের ইতিহাসে পাঁচজন খেলোয়াড় দুটি গোল্ডেন বুট জিতেছেন, কিন্তু তাদের কেউই টানা দুই বছর জিততে পারেননি। দুটি গোল্ডেন বুট জিতেছেন প্রেকি, টেলর টুয়েলমান, জেফ কুনিংহাম, ক্রিস ওন্ডোলভস্কি ও ব্রাডলি রাইট-ফিলিপস। গত মৌসুমে ২৯ গোল করে এই পুরস্কার জিতেছিলেন মেসি। এবার যদি সেটি ধরে রাখতে পারেন, তাহলে ইতিহাস গড়বেন এলএমটেন।

সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়

এমএলএস ইতিহাসে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড় হলেন ডিয়েগো ভ্যালেরি। ২৮৮ ম্যাচে ৯৩ গোল করেছিলেন তিনি। অন্যদিকে মেসির বর্তমান গোলসংখ্যা ৫৭। ভ্যালেরিকে ছুঁতে আরও ৩৬ গোল করতে হবে তাকে। ২০২৬ সালে এই রেকর্ড ভাঙতে মেসিকে কিছুটা কষ্ট করতে হবে, কিন্তু এটা অসম্ভব নয়।


১০০ গোলে অবদান

এদিকে ইন্টার মায়ামির শীর্ষ গোলস্কোরার হয়েছেন মেসি। এমএলএসে ৫০ গোল ও ২৮ অ্যাসিস্ট তার। এই মৌসুমে ক্লাব ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ লিগ গোলে (গোল ও অ্যাসিস্ট মিলে) অবদান রাখতে পারেন মেসি। মানে এই কীর্তি গড়তে আরও ২২ গোলে অবদান রাখতে হবে।

সর্বোচ্চ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডস

গত দুটি এমএলএস মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ইন্টার মায়ামি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার এই পুরস্কার জেতেন তিনি। আর কেবল একজন দুইবার এই পুরস্কার পেয়েছেন, প্রেকি (১৯৯৭ ও ২০০৩)। মেসি যদি এটি টানা তৃতীয় বছর জেতেন, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডস পাবেন।

সর্বোচ্চ হ্যাটট্রিক

ইন্টার মায়ামির হয়ে লিগে এখন পর্যন্ত দুটি হ্যাটট্রিক করেছেন মেসি। বর্তমান রেকর্ডধারী জোসেফ মার্তিনেজের চেয়ে পাঁচটি পেছনে এই আর্জেন্টাইন। শেষবার মেসি এক পঞ্জিকাবর্ষে পাঁচ হ্যাটট্রিক করেছিলেন ২০১৮ সালে, বার্সেলোনার হয়ে। এই বছর এমএলএসে সেই ফর্ম ফেরাতে পারলে মার্তিনেজকে চ্যালেঞ্জ করতে পারেন এলএমটেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর