[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আমোরিমকে বরখাস্ত করে ২৬৩ কোটি টাকা হারাল ইউনাইটেড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

রুবেন আমোরিমকে বরখাস্ত করায় ১৬ মিলিয়ন পাউন্ড লোকসান হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুইশ ৬৩ কোটি। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

পর্তুগীজ কোচ আমোরিমের ১৪ মাসের মেয়াদে ৬৩ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে ২৪ জয়ের বিপরীতে রেড ডেভিলদের হার ২১টিতে। ক্লাবটির ইতিহাসে স্থায়ী কোচ হিসেবে জয়ের নিরিখে যা সবচেয়ে বাজে পারফরম্যান্স। ইউরোপিয়ান লিগের ফাইনাল হেরে যাওয়ায় ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইউরোপিয়ান আসরে খেলার যোগ্যতা হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

৫ জানুয়ারি এ ট্যাক্টিশিয়ানকে যখন বরখাস্ত করা হয়ে তখন ইংলিশ লিগে রেড ডেভিলদের অবস্থান ছিলো ছয় নম্বরে। ফেব্রুয়ারির শুরুতে মাইকেল ক্যারিক দায়িত্ব নেয়ার পর থেকে কোন লিগ ম্যাচে হারেনি ম্যানইউ। জিতেছে ম্যান সিটি, আর্সেনাল, টটেনহ্যামের ক্লাবের বিপক্ষে। অবস্থান করছে চার নম্বরে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর