[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান কাপে অভিষেক ম্যাচের একাদশে গোলরক্ষক রুপনার বদলে মিলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম নির্ভরতার প্রতীক গোলরক্ষক রুপ্না চাকমা। ২০২২ ও ২০২৪ টানা দুই সাফে সেরা গোলরক্ষক হয়েছিলেন রুপ্না। গত বছর এশিয়ান কাপ বাছাইয়েও দারুণ গোলকিপিং করে বাংলাদেশকে মূলপর্বে উঠানোর ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখেছেন।

জাতীয় দলের এক নম্বর গোলরক্ষ রুপ্না চাকমা। আজ (মঙ্গলবার) এশিয়ান কাপের অভিষেক ম্যাচে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তাকে একাদশে রাখেননি। রুপ্নার জায়গায় নেওয়া হয়েছে মিলি আক্তারকে। মিলি জাতীয় দলে আগে খেললেও, প্রথম একাদশে খেলার ঘটনা সাম্প্রতিক সময়ে অন্তত নেই। দলীয় সূত্রের খবর, কোনো ইনজুরি নয়, উচ্চতার জন্যই হয়তো কোচ মিলিকে একাদশে বেছে নিয়েছেন।

গোলরক্ষক ছাড়া অন্য পজিশনে তেমন চমক নেই। অধিনায়ক আফিদা খন্দকার রয়েছেন ডিফেন্সের নেতৃত্বে। তার সঙ্গী শামসুন্নাহার, কোহাতি কিসকু, নবীরন খাতুন ও শিউলি আজিম। মিডফিল্ডে রয়েছেন মারিয়া, ঋতুপর্ণা, উমহেলা মারমা ও মনিকা। ফরোয়ার্ডে শামসুন্নাহার জুনিয়র। একাদশের ফরম্যাট অনুযায়ী ৫-৪-১ ফরমেশন দৃশ্যমান। পিটার বাটলার আফিদাদের কীভাবে সাজিয়েছেন সেটা খেলা শুরুর পরই মূলত বোঝা যাবে।

বাংলাদেশ-চীন ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন থাইল্যান্ডের পানসা। সহকারী রেফারিও থাইল্যান্ডের। এশিয়ান কাপে ভিএআর রয়েছে। এই প্রযুক্তির সঙ্গে বাংলাদেশ ফুটবলেরও আজই অভিষেক ঘটছে। অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। সিডনিতে ইফতারের সময় সাড়ে ৭টায়। অনেকে পরিবারের সঙ্গে ইফতার করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ম্যাচ দেখতে প্যারামাটা স্টেডিয়ামে আসতে পারেন। অনেকে ইতোমধ্যে স্টেডিয়ামের গ্যালারিতে খেলা শুরুর আগে প্রবেশও করেছেন।

বাংলাদেশ একাদশ : মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, উমহেলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর