[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

পার্থে যাচ্ছেন ঋতুপর্ণারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের ভেন্যু অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল পার্থ। সিডনি থেকে যার বিমানে দূরত্ব চার ঘণ্টারও বেশি।

 মার্চ পার্থে ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (শনিবার) সিডনি ছাড়ছে। ইতোমধ্যে সিডনি বিমানবন্দরে এসেছে বাংলাদেশ কন্টিনজেন্ট। পার্থ সময় আড়াইটায় পৌঁছানোর কথা আফিদা-ঋতুপর্ণাদের। সিডনি থেকে পার্থের সময় তিন ঘণ্টা পিছিয়ে এবং বাংলাদেশের চেয়ে দুই ঘণ্টা এগিয়ে।

পার্থে বাংলাদেশ দল আজ অনুশীলন করবে কি না এখনও ঠিক হয়নি। উজবেকিস্তান দলও আজ পার্থ যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে হারাতেই হবে। পাশাপাশি নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর