[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

শেষ ষোলোর আলাদা ম্যাচে নামছে বার্সেলোনা, বায়ার্ন, লিভারপুল ও অ্যাথলেটিকো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

রাতে মাঠে গড়াবে শেষ ষোলোর প্রথম লেগের লড়াই। ভিন্ন ম্যাচে নামবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। র‍্যামস পার্কে গ্যালাতাসার আতিথ্য নেবে আর্নে স্লটের শিষ্যরা। ঘরের মাঠে নিউক্যাসলের প্রতিপক্ষ লা লিগা জায়ান্ট বার্সেলোনা। দারুণ ছন্দে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ নামবে টটেনহ্যামের বিপক্ষে। বার্গামোতে আটালান্টার প্রতিপক্ষ হবে বায়ার্ন।

ইনজুরিতে বিপর্যস্ত দলের রক্ষণভাগের কারণে, লা লিগায় কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এবার চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে কাতালানদের ইংলিশ পরীক্ষা।

নিউক্যাসলের বিপক্ষে চলতি আসরে গ্রুপপর্বে জয় বার্সার জন্য প্রেরণা। তবে সেন্ট জেমস পার্কের লড়াই সহজ হবে না বলে বিশ্বাস বার্সা বসের। ইয়ামাল, রাফিনহা ও লেভান্দোভস্কিদের আক্রমণভাগ নিয়ে স্বস্তি থাকলেও অস্বস্তির মূল কারণ রক্ষণ।

অন্যদিকে, ঘরের মাঠে আন্ডারডগ তকমা নিয়ে আত্মবিশ্বাসী নিউক্যাসল স্প্যানিশ জায়ান্টদের যেকোনো মূল্যে হারাতে চায়। প্রথমবার শেষ আটে পৌঁছানোর স্বপ্ন দেখছে ম্যাগপাইরা।

নিউক্যাসল কোচ এডি হাওয়ি বলেন, চ্যাম্পিয়নস লিগে আমরা আগে কখনও এ পর্যায়ে খেলিনি। নিঃসন্দেহে এটি সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট। তাই আমাদের ক্লাব ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা দারুণ কিছু করে ম্যাচটি জিততে চাই।

কাতালানদের সঙ্গে মোট ৫টি ম্যাচে নিউক্যাসলের একমাত্র জয়।

অন্যদিকে প্রিমিয়ার লিগে নিজেদের হারিয়ে খুঁজছে লিভারপুল। যদিও চ্যাম্পিয়নস লিগের পরিস্থিতি কিছুটা অনুকূলে। তবে গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি সমস্যায় আছেন আর্নে স্লট।

শেষ মুহূর্তে লিভারপুল নাম্বার ওয়ান এলিসন বেকারকে দলে পাচ্ছেন না স্লট। ব্রাজিলিয়ানের বদলি হিসেবে গোলপোস্টের দায়িত্ব ইতালিয়ান জিওর্জি মামারদাশভিলির কাঁধে থাকবে। ফ্লোরিয়ান ভির্টজ আগেই দলের বাইরে।

ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড গ্যালাতাসারের। ঘরের মাঠে শেষ ৯ ম্যাচে কেবল ১টি হার। আর লিভারপুলের বিপক্ষে শেষ ৩ ম্যাচে অজেয় টার্কিশ জায়ান্টরা। ডাগআউটে আর্নে স্লটের শততম ম্যাচে জিততে, তাই সালাহদের জন্য বিশেষ কিছু করতে হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর