[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বড় শাস্তি পেল চেলসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ২৩:০৩ পিএম

আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগেে ইংলিশ ক্লাব চেলসিকে ১ কোটি ৭৫ লাখ পাউন্ড জরিমানা করেছে প্রিমিয়ার লিগ। পাশাপাশি ক্লাবটির ওপর নয় মাসের একাডেমি ট্রান্সফার নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। এই অনিয়মগুলো ঘটেছিল সাবেক মালিক রোমান আব্রামোভিচের মালিকানাধীন সময়কালে। তথ্য গার্ডিয়ানের।

প্রিমিয়ার লিগের তদন্তে জানা যায়, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে খেলোয়াড় সই করানোর সময় এজেন্ট, অনিবন্ধিত মধ্যস্থতাকারী এবং অন্য কিছু ব্যক্তিকে গোপনে অর্থ প্রদান করা হয়েছিল। এসব লেনদেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে জানানো হয়নি।

এই ঘটনার জেরে চেলসিকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। তবে ক্লাবটি পয়েন্ট কাটা যাওয়ার মদো মতো ক্রীড়াগত শাস্তি এড়াতে পেরেছে। এছাড়া প্রথম দলের খেলোয়াড় কেনা-বেচায় দুই বছরের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা ভবিষ্যতে একই ধরনের নিয়ম ভঙ্গ হলে কার্যকর হবে।

প্রিমিয়ার লিগ জানিয়েছে, তদন্তে চেলসির ‘ব্যতিক্রমী সহযোগিতা’ এবং কিছু গুরুত্বপূর্ণ কারণ বিবেচনায় নিয়ে সমঝোতায় পৌঁছানো হয়েছে। এসব অনিয়ম আগের মালিকানাধীন সময়ের এবং ২০২২ সালের মে মাসে ক্লাবটি অধিগ্রহণের পর নতুন মালিকানা প্রতিষ্ঠান ব্লু-কো নিজেই বিষয়গুলো প্রকাশ করে।

প্রথম দলের খেলোয়াড়দের মধ্যে স্যামুয়েল ইতো, এডেন হ্যাজার্ড ও উইলিয়ানের মতো ফুটবলারদের ট্রান্সফারের সময় এসব গোপন অর্থপ্রদানের ঘটনা ঘটেছিল বলে তদন্তে উঠে এসেছে।

চেলসি এক বিবৃতিতে জানায়, শুরু থেকেই তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থাকে পূর্ণ সহযোগিতা করেছে। ক্লাবটি প্রিমিয়ার লিগের পক্ষ থেকে তাদের ‘ব্যতিক্রমী সহযোগিতা’ স্বীকৃতি পাওয়াকে স্বাগত জানিয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর