[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে নিজেদের ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ১২:০৩ পিএম

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘যখন (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আমরা অবশ্যই আমেরিকায় যেতে চাই না।’

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে প্রথমবারের মতো ৪৮ দলের আসর। সূচি অনুযায়ী, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা। তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। তবে এবার ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চলছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘যখন (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আমরা অবশ্যই আমেরিকায় যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।’বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে, ইরানের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালানোর পর ইরানের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ‘বিশ্বকাপে স্বাগত জানানো হবে’। তবে তিনি মনে করেন, ‘তাদের নিজের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকা উপযুক্ত হবে না।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর