মোহামেডান ক্লাবে মির্জা আব্বাসের দোয়া মাহফিলে তামিম
বুধবার মোহামেডানের আজীবন সদস্য ও ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে ক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিলে এসে কথাগুলো বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
‘আমি মোহামেডানে সঙ্গে জড়িত আছি আগে থেকেই। আমার সবশেষ হার্ট অ্যাটাক হওয়ার সময়ও মোহামেডানের হয়ে খেলছিলাম। সংগঠক হিসেবে আমি আসলে তেমন কিছু চিন্তা করিনি। যদি মোহামেডানের এ রকম কখনো মনে হয় যে আমাকে তাদের সঙ্গে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, তারা যেকোনও সময় ডাকলে যেকোনও সময় চলে আসবো’, বুধবার মোহামেডানের আজীবন সদস্য ও ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে ক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিলে এসে কথাগুলো বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তামিম আরও বলেছেন, ‘মির্জা আব্বাসের সঙ্গে আমার দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। এক-দুইবার তার সঙ্গে দেখা হয়েছে। তিনি মোহামেডানের সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ামন্ত্রীও ছিলেন। এখন তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের এক হাসপাতালে। মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে তামিম বলেছেন, ‘আমি নিশ্চিত যে বাংলাদেশের সবাই যারা ক্রীড়ার সঙ্গে জড়িত আছে, সবাই চান তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেটা লোকমান ভাই বললেন যে তার (মির্জা আব্বাস) অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া তার প্রতি। এ কারণেই আমার এখানে আসা।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: