[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় দলের অনুশীলনে যা বললেন শমিত সোম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ২১:০৩ পিএম

কিংস অ্যারেনায় বৃষ্টিবিঘিœত একটি সন্ধ্যাও বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্পের ক্রমবর্ধমান লক্ষ্যকে এতটুকু ধীর করতে পারেনি। যেখানে বুধবার কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোম একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, এই দলটি এখন আর শুধু প্রস্তুতিনিচ্ছে না, বরং নিজেদের প্রমাণ করার জন্য লড়াই করছে।

বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার সমীকরণ যখন স্পষ্ট, তখন বাংলাদেশ মহাদেশীয় মঞ্চে নিজেদের মর্যাদা, উন্নতি এবং দীর্ঘদিনের কাক্সিক্ষত সম্মান আদায়ের দিকে মনোযোগ দিচ্ছে। দলে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা সোম জোর দিয়ে বলেন, দলের উন্নতি হতে হবে সম্মিলিতভাবে, আলাদা কোনো বিভাগে নয়। তিনি বলেন, ‘এটা বলা কঠিন, তবে আমরা সব দিক থেকেই উন্নতি করতে পারি। পুরো খেলা তো আর শুধু এক দিক দিয়ে জেতা যায় না—এটা শুধু রক্ষণ বা শুধু আক্রমণ নিয়ে নয়; সবকিছু একসঙ্গে মিলিয়ে খেলতে হয়।’

একটি কঠিন আন্তর্জাতিক উইন্ডোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এই দর্শনটিই এখন বাংলাদেশের মূল ভিত্তি। আগামী ২০ মার্চ হ্যানয়ের উদ্দেশে দেশ ছাড়বে দল, যেখানে ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনাম জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করবে লাল-সবুজরা।

শমিত বলেন, ‘আমরা জানি যে সাফ আসছে, তবে প্রস্তুতির সবচেয়ে ভালো উপায় হলো ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আমাদের প্রথম ফোকাস হলো ভিয়েতনাম, এরপর সিঙ্গাপুর, তারপর জুনের উইন্ডো, সবকিছু মিলিয়েই সাফের প্রস্তুতি। এখন আমরা মূলত নিজেদের মর্যাদার জন্য খেলছি।’ তিনি যোগ করেন, ‘আমরা যদি দ্বিতীয় স্থান নিশ্চিত করতে পারি, যদি আমরা সিঙ্গাপুর ও ভিয়েতনামকে হারাতে পারি, যে দলগুলো এশিয়ান কাপে যাচ্ছে—তবে সেটা বাংলাদেশ ফুটবলের জন্য খুব ভালো একটি বার্তা (স্টেটমেন্ট) হবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর