[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিফার পোস্টে ‘ঈদের আমেজ’, হামজা-শমিতদের ছবিতে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ০৮:০৩ এএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদ উপলক্ষে একটি বিশেষ পোস্ট দিয়েছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোম।

পোস্টটিতে বাংলা ভাষায় লেখা হয়েছে— ‘ঈদের আমেজ, ঈদ মোবারক।’ সঙ্গে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পতাকার ইমোজি, যা দেশের ফুটবলভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।

ছবিতে দেখা যায়, লাল জার্সি পরিহিত বাংলাদেশের দুই ফুটবলার হামজা ও শমিত উচ্ছ্বাসে উদ্‌যাপন করছেন—যেন কোনো গোল বা গুরুত্বপূর্ণ মুহূর্তের পরের দৃশ্য। তাদের আবেগঘন উদ্‌যাপন ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

পোস্টটি প্রকাশের পরপরই বাংলাদেশি সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কমেন্টে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান এখনও খুব উঁচুতে না থাকলেও, ফিফার এমন উদ্যোগ দেশের ফুটবলপ্রেমীদের জন্য উৎসাহব্যঞ্জক। বিশেষ করে প্রবাসী বা দ্বৈত নাগরিকত্বধারী খেলোয়াড়দের অংশগ্রহণ ও পরিচিতি বাড়ার প্রেক্ষাপটে এই ধরনের পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

ঈদের মতো বৈশ্বিক মুসলিম উৎসবকে কেন্দ্র করে ফিফার এই পোস্ট কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ফুটবলের মাধ্যমে সংস্কৃতি ও বৈচিত্র্যকে একত্র করার বার্তাও বহন করে।

বাংলাদেশি ফুটবলারদের উপস্থিতি সেই বার্তাকে আরও অর্থবহ করেছে। যা ভবিষ্যতে দেশের ফুটবলের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর