[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির লিগে এবার যাচ্ছেন গ্রিজম্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

ইউরোপীয় ফুটবলের অধ্যায় চুকিয়ে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যান। যেখানে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন তারকা নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমএলএসের ক্লাব অরল্যান্ডো সিটির সঙ্গে গ্রিজম্যানের চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত ফ্লোরিডার এই ক্লাবটির বেগুনি জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। পাশাপাশি আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের অনুমতি নিয়ে দুই দিনের ছুটিতে ফ্লোরিডায় অবস্থান করছেন গ্রিজম্যান। এই সময়ের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রিজম্যানের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ্রহ নতুন নয়। মার্কিন সংস্কৃতি, বিশেষ করে এনবিএর প্রতি তার আগ্রহের কথা বহুবারই জানা গেছে। অবসর সময়েও তাকে প্রায়ই বাস্কেটবল ম্যাচের গ্যালারিতে দেখা যায়। ফলে ক্যারিয়ারের শেষ অধ্যায় যুক্তরাষ্ট্রে কাটানোর সিদ্ধান্ত অনেকটা প্রত্যাশিতই ছিল।

তবে এখনই অ্যাতলেটিকো ছাড়তে চাননি এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। কারণ হিসেবে সামনে এসেছে অসম্পূর্ণ কিছু লক্ষ্য। ক্লাবটির হয়ে এখনও কোপা দেল রে জেতা হয়নি তার। আগামী ১৮ এপ্রিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনালকে সামনে রেখে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আছেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে লড়াইটাও শেষ করতে চান। সব মিলিয়ে রাজকীয় বিদায় নিশ্চিত করেই নতুন যাত্রা শুরু করতে চান গ্রিজম্যান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর