[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রোনান-ডেক্লানদের বাংলাদেশ ম্যাচের টিকিট ‘সোল্ডআউট’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৮:০৩ এএম

মালদ্বীপে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট কিনতে দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

মালদ্বীপের মালেতে ন্যাশনাল স্টেডিয়ামে চলছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তরুণদের পারফরম্যান্সে বেশ আলোচিত লাল সবুজ স্কোয়াড।

রোনান সুলিভান, ডেক্লান সুলিভানসহ প্রবাসী ফুটবলারদের ওপরও আছে স্পটলাইট। শনিবার (২৮ মার্চ) বিকেলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ ঘিরে দেখা দিয়েছে উন্মাদনা। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, টিকেট বিক্রি শুরুর দেড় ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে।

উইকিপিডিয়া বলছে, মালের ন্যাশনাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১১৮৫০ জন। এবারের সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক মালদ্বীপের গ্রুপ পর্বের তিন ম্যাচে স্টেডিয়ামটিতে সবচেয়ে বেশি দর্শক ছিল নেপালের বিপক্ষে ম্যাচে ৩৮৬৩ জন। এছাড়া মালদ্বীপ-শ্রীলঙ্কা ম্যাচে ১৬৬৫ এবং মালদ্বীপ-ভুটান ম্যাচে দর্শক ছিল ১৪৭০ জন।

চলতি আসরে মালের ন্যাশনাল স্টেডিয়ামে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখেছেন ২৫৫০ জন আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক ছিল ৩৩৪ জন। এবার সব পরিসংখ্যান বদলে চলতি অনূর্ধ্ব ২০ সাফ আসরে বাংলাদেশ-ভারত ম্যাচে সর্বাধিক দর্শক উপস্থিতির অপেক্ষায় মালের ন্যাশনাল স্টেডিয়াম। সূত্র জানিয়েছে, যারা টিকেট কিনেছেন তারা বেশিরভাগই মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি, সেক্ষেত্রে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে রোনান-মুর্শেদরা গ্যালারিতে বিপুল সমর্থন পাওয়ার অপেক্ষায়।

বাংলাদেশের ম্যাচে স্টেডিয়ামে বিপুল দর্শক উপস্থিতি নতুন নয়। এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের ম্যাচে হোম কিংবা অ্যাওয়েতে দেশ-বিদেশে বিপুল দর্শক দেখেছেন হামজা-সমিতদের ম্যাচ। সে ধারাবাহিকতায় পারফরম্যান্সের জন্য বয়সভিত্তিক দলগুলোর ম্যাচেও স্টেডিয়ামে বাড়ছে দর্শক উপস্থিতি। দল মালদ্বীপ যাবার আগে সংবাদ সম্মেলনে বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের লক্ষ্য ট্রফি নিয়ে দেশে ফেরা, সেভাবেই ফুটবলারদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর