জিততে জিততেও হেরে গেলেন অর্পিতারা
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে ২-০ গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিলেন অর্পিতা বিশ্বাসরা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধেই বদলে গেল দৃশ্যপট। উল্টো ৩ গোল হজম করে জয়ের স্বপ্ন রুপ নিল হারে।
বুধবার থাম্মাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথামার্ধে দুর্দান্ত খেলেছেন সাগরিকা। তেকাঠির নীচে ওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার মিলি আক্তার। ৩৫ মিনিটে সাগরিকার দুর্দান্ত এক শটে পরাস্ত হন থাইল্যান্ডের গোলকিপার আতমা। তিনি সামনে এগিয়ে এসে ধরতে গেলেও বল তার হাত ফসকে বেরিয়ে জালে প্রবেশ করে (১-০)। উল্লাস করতে থাকেন লাল সবুজের মেয়েরা।
৪৯ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ফের গোল করেন সাগরিকা (২-০)। এবর স্বপ্ন দেখতে থাকেন লাল সবুজের মেয়েরা। কিন্তু কে জানত সেই স্বপ্ন ধূলিস্যাত হয়ে যাবে দ্বিতীয়ার্ধেই।
৬৮ মিনিটে সৌরভী আক্তার ও নবীরন আক্তারের দুই ভুলে দুটি পেনাল্টি পায় স্বাগতিকরা। ফলে ম্যাচে ২-২ গোলে সমতা আসে। এবার যেন কিছুটা মাথা গরম হল কোচ পিটারের। ডেকে শিষ্যদের সঙ্গে কথা বললেন। মুখ দেখেই বুঝা গেল মনটা বেজায় খারাপ সাগরিকারও।
৭৯ মিনিটে বাংলাদেশকে হারানো গোলটি করেন পিচায়াতিতা (৩-২)। ব্যস, এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। শনিবার নানথাবুড়িতে চীনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন আফঈদা-অর্পিতারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: