[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এএফসি অ-২০ নারী এশিয়ান কাপ

চীনের কাছেও হার অর্পিতাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

বড়দের মতো ছোটরাও হারল চীনের কাছে। তবে এটুকুই স্বান্ত¡না, এশিয়ান কাপে সিনিয়র মেয়েরা প্রথমার্ধে দুই গোল হজম করেছিল। আর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে দ্বিতীয়ার্ধে হজম করল বাংলাদেশ। শনিবার নানথাবুড়ি জাতীয় স্টেডিয়ামে চীনের কাছে ২-০ গোলে হেরেছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা।

নানথাবুড়িতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অসহ্য গরমে অস্থির হয়ে উঠেন দুই দলের ফুটবলাররা। বাাার বার মুখে হাত দিয়ে ঘাম মুছেিলন চীনের মেয়েরা। তাই প্রথমার্ধের আগেই ৩১ মিনিটে কুলিং ব্রেক দিতে বাধ্য হন রেফারি। এই সুযোগে ঠা-া পানি খেয়ে হাতে ও পায়ে বরমের ঠান্ডা অনুভব নেন। মিলিকে ঘাড়ে বরফ দিয়ে ঠান্ডা হতে সহায়তা করেন কোচিং স্টাফরা। ৭৫ মিনিটে আরও একবার কুলিং ব্রেক দিতে বাধ্য হয়েছিলেন রেফারি।

থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে জ¦লে উঠেছিলেন যে সাগরিক, তাকে অনেকটাই নিষ্প্রভ দেখা গেছে। মার্কিংয়ে থাকায় বল নিয়ে ছুটতে পারেননি প্রতিপক্ষের বিপদ সীমানায়। উমেহলা মারমা এবং সৌরভী আখন্দও দেখাতে পারেননি তাদের কারিশমা। ব্রিটিশ কোচ পিটার বাটলারের ছয় ডিফেন্সের পদ্ধতিতে খেলতে গিয়ে দুই গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। তবে গোল কিপার মিলি আক্তারের দক্ষতায় আরও বেশ কিছু গোল হজমের হাত থেকে বেঁচে গেছেন অর্পিতা বিশ^াসরা। নইলে ব্যবধানটা আরও বাড়তে পারত। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দুটি দুর্দান্ত আক্রমণ রুখে দেন মিলি। ওয়ান টু ওয়ানে ইউ জিংগুয়ের শট শুয়ে পড়ে রুখে নিশ্চিত গোরের হাত থেকে বাঁচিয়ে দেন তিনি।

শুরু থেকেই গতির ফুটবল খেলা শুরু করে চীন। তাদের মূহুর্মূহ আক্রমন ঠেকাতেই ব্যস্ত দেখা যায় গোলকিপার মিলি আক্তারকে। বাংলাদেশের রক্ষণবুহ্য ভেদ করে বার বার আক্রমণে উঠে আসনে চীনের ফরোয়ার্ডরা। ম্যাচের ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে ওয়াং আইফেংয়ের ফ্রিকিকের শট বারে লেগে ফিরে আসে। এবার সৌভাগ্যবান মিলি। দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় চীন। ফলে গোলের দেখাও পায় তারা। ৪৮ মিনিটে ডান দিক দিয়ে জেং জুজিয়ার ক্রস। বারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা ইউ জিংগুইয়ের আলতো টোকায় বল জালে জড়ায় (১-০)। ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে চীন। বক্সের ২০ গজ দূর থেকে ওয়াং আইফেংয়ের ফ্রিকিক। মিলির হাতে লেগে কোনাকুনি জালে প্রবে করে (২-০)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভিয়েতনামের মুখোমুখি হবেন অর্পিতারা।

বাংলাদেশ এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারলেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা এখনও জিইয়ে রেখেছে। দুই ম্যাচ পর তাদের পয়েন্ট শূন্য ও গোল ব্যবধান -৩। ভিয়েতনামের বিপক্ষে জিতলে কিংবা প্র করলে গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতে পারে। তখন অন্য দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে এগিয়ে থাকলে কোয়ার্টারে খেলবে বাংলাদেশ। যা হবে নারী ফুটবলে আরেকটি ইতিহাস।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর