[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন

দক্ষিণ আমেরিকা ছেড়ে এবার আরেক মহাদেশের ক্লাবে নেইমারের যোগ দেয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ১৩:০৪ পিএম

পেশাদার ক্যারিয়ারের শুরু জন্মদেশ ব্রাজিলে হলেও নিজের সোনালি সময়টা ইউরোপে কাটিয়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন খেলেছেন স্পেনের বার্সেলোনা ও ফরাসি ক্লাব পিএসজিতে।

এরপর পাড়ি জমিয়েছেন এশিয়ার দেশ সৌদি আরবে। সেখাবে আল-হিলাল ক্লাবে খেলেছেন তিনি। এরপর আবারও দক্ষিণ আমেরিকায় ফিরে যান নেইমার। খেলছেন শৈশবের ক্লাব সান্তোসে। এবার নেইমারের আরেক মহাদেশের ক্লাবে যাওয়ার গুঞ্জন উঠেছে।

ক্রীড়াক্ষেত্রে বিশ্বস্ত গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটি ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়ানোর বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটি বর্তমানে বিবেচনা করছে, নেইমারের মতো বিশ্বমানের খেলোয়াড়কে দলে নেয়া তাদের জন্য কতটা বাস্তবসম্মত হবে এবং খেলোয়াড় নিজে এমএলএসে আসতে আগ্রহী কি না। বর্তমানে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ। সেখানে তিনি এক বছরের চুক্তি নবায়ন করেছিলেন।

এর আগে, ২০২৫ সালে এমএলএসে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নেইমার। শিকাগো ফায়ারের সঙ্গে তার আলোচনা বেশ এগিয়েছিল, বিশেষ করে আল-হিলাল ছাড়ার পর। তবে শেষ পর্যন্ত তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দলটিকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে নতুন করে আবারও এমএলএসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবুও সিনসিনাটি ক্লাব কর্তৃপক্ষ নেইমারকে দলে নিলে সেটি কেমন হতে পারে, তা খতিয়ে দেখছে। এ বিষয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর