ফুটবলে বয়স জালিয়াতি!
বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং নিয়ে গুঞ্জন কম নয়। এবার সেই লিগে যোগ হয়েছে খেলোয়াড়দের বয়স জালিয়াতি! বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এই অপরাধে ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি ঢাকা রেঞ্জার্স-চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের ম্যাচে রেঞ্জার্সকে ০-৩ গোলে পরাজিত ঘোষণা করেছে।
চ্যাম্পিয়নশিপ লিগে ১৭-১৯ বছরের মধ্যে ৩ ফুটবলারের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই ৩ জনের মধ্যে একজনকে একাদশে খেলাতে হবে। চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে রেঞ্জার্স যে ফুটবলারকে খেলিয়েছিল, তার বয়স ১৭-১৯ বছরের বেশি। এজন্য ম্যাচ শেষে প্রতিপক্ষ ফেডারেশনের কাছে অভিযোগ করে। ফেডারেশন সেটা পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠায়। ডিসিপ্লিনারি কমিটি লিগের বাইলজ ও ডিসিপ্লিনারি কোড অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।
লিগের বাইলজে রয়েছে- যাদের জন্ম ৩১ মে ২০০৭ থেকে ১ ডিসেম্বর ২০০৯, এই বয়সসীমার একজনকে একাদশে খেলতে হবে। রেঞ্জার্স চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ৯ এপ্রিল ওই ফুটবলারকে এই বয়সসীমা দেখিয়ে খেলিয়েছিল। এজন্য সংশ্লিষ্ট ক্লাবক শাস্তির মুখে পড়েতে হয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: