[email protected] মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬
১লা আষাঢ় ১৪৩৩

সুইডেনের বিপক্ষে বড় হারের পর চাকরি গেল তিউনিসিয়ার কোচের!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ২০:০৬ পিএম

বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলার পরই কোচ সাবরি লামোশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া, এমন খবর ছড়িয়ে পড়েছে।

আজ সকালে (১৫ জুন) মন্টেরেতে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযান দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এরপরই ৫৪ বছর বয়সী কোচ লামোশির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

ম্যাচে স্ক্যান্ডিনেভিয়ান প্রতিপক্ষ সুইডেন শুরু থেকেই দাপট দেখিয়ে সহজ জয় তুলে নেয়, আর তাতেই টুর্নামেন্টে তিউনিসিয়ার শুরু হয় ভয়াবহভাবে।

এরপরই খবর প্রকাশিত হয়, তিউনিসিয়া ফুটবল কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে লামোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

সাংবাদিক রোমেইন মলিনা জানিয়েছেন, 'তিউনিসিয়ার জাতীয় দলের দায়িত্বে সাবরি লামোশির অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।'

রিপোর্ট অনুযায়ী, পরাজয়ের পর তিউনিসিয়া ফুটবল ফেডারেশন জরুরি বৈঠক করে এবং দ্রুত কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

বিশ্বকাপ খেলটে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচেও বেলজিয়ামের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল তিউনিসিয়া

এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের বাজে পারফরম্যান্সের পর কোচ বরখাস্তে তিউনিসিয়ান ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। এক সমর্থক সামাজিক মাধ্যমে লেখেন, 'বিশ্বকাপ চলাকালীন এমন সিদ্ধান্ত সবচেয়ে খারাপ আইডিয়া।'

আরেকজন বলেন, 'লামোশি তেমন কৌশলগত কোচ নন, সমস্যাটা অনেক গভীরে।' অন্য একজন সংক্ষেপে মন্তব্য করেন, 'এত তাড়াতাড়ি? সত্যি?'

লামোশি চলতি বছরের শুরুতে সামি ত্রাবেলসির বিদায়ের পর দলের দায়িত্ব নেন। তবে মাত্র পাঁচ ম্যাচেই তার সংক্ষিপ্ত সময়কাল শেষ হলো। দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে জয় পেলেও এরপর কানাডা, অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইডেনের বিপক্ষে জয়হীন থাকে দলটি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই সুইডেনের হয়ে ইয়াসিন আয়ারি ও আলেকজান্ডার ইসাকের গোলে ম্যাচ দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এদিকে ইতোমধ্যেই নতুন কোচ হিসেবে সাবেক সান্ডারল্যান্ড তারকা ওহবি খাজরি এবং সাবেক কোচ মন্ডের কেবাইরের নাম আলোচনায় এসেছে।

আগামী ২০ জুন জাপানের বিপক্ষে পরবর্তী গ্রুপ ম্যাচের আগেই তিউনিসিয়াকে নতুন কোচ নিয়োগ দিতে হবে ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর