সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ
এশিয়া কাপ হকিতে আগামীকাল সোমবার বি-পুলে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিহারে রাজগিরে বাংলাদেশ সময় বেলা দুটায় শুরু হবে ম্যাচটি।
ভাগ্যের জোরে এশিয়া কাপে সুযোগ পাওয়ার বাংলাদেশের যাত্রাটা সুখকর ছিল না। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ হেরে যায় লাল সবুজের দল। তবে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় রেজাউল করিম বাহিনী। এই ম্যাচে হারলেও গোল হজম কম করতে চাইবে বাংলাদেশ।
কারণ আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের ওই আসরে। শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল আগামী ফেব্র“য়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই। চায়নিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এখন দেখা যাক সেই আশা জোড়ালো করতে পারে কিনা দক্ষিন কোরিয়ার বিপক্ষে ভাল খেলে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: