[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনিয়র হকি বিশ্বকাপও বয়কট পাকিস্তাানের!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

এশিয়া কাপ হকির পর এবার জুনিয়র হকি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিল নাড়–তে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপের আসর। ২৪টি দল খেলবে এই আসরে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। ভারতীয় মিডিয়ার খবর, এশিয়া কাপের মতো জুনিয়র হকি বিশ্বকাপও বর্জনের পথে পাকিস্তান।

 

পাকিস্তান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট তারিক বুগতি একটি পাক ওয়েবসাইটকে জানিয়েছেন এই খবর। তিনি বলেন, ‘পাকিস্তানের জুনিয়র হকি টিম অংশ নেবে না এই বছরের হকি বিশ্বকাপে। বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতে যেতে পারব না।’ মূলত দুই দেশের মধ্যে সম্পর্কে আরও তিক্ত হওয়ায় এই পদক্ষেপ, সেটাও জানিয়েছেন তিনি।

বুগতি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সংঘাতের জন্য এশিয়া কাপ খেলতে আমাদের ভারতে যাওয়া অসম্ভব ছিল। উভয় পক্ষেই প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন অবস্থায় এখন বা ভবিষ্যতেও ভারতে যেতে পারব না আমরা। কারণ, পরিস্থিতিটা পাল্টায়নি। যদি ভারতীয় ক্রিকেট দল এখানে আসতে না পারে, তাহলে পাকিস্তানের হকি দলও ভারতে যাবে না।’


তবে এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি ভারতের হকি ফেডারেশনের পক্ষ থেকে। তবে পাকিস্তান পিছু হটলেও টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনও বাধা আসবে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। চেন্নাই ও মাদুরাইতে আসর বসবে জুনিয়র হকি বিশ্বকাপের। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর