[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার কাজাখস্তানকে হারালেই মিলতে পারে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

দেশের হকিতে আরেকটি স্বপ্নের দ্বার উম্মোচিত হতে পারে আগামীকালের ম‌্যাচে। এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারাতে পারলেই মিলতে পারে হকি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ। ভারতের বিহারে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।


এশিয়া কাপ হকিতে খেলতে গিয়ে নিজেদের বর্তমান ওজন বুঝতে পেরেছেন রেজাউল করিমরা। বি-পুলে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে তারা জিতেছিল চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলে। তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরে যায় লাল সবুজের দল। তিন পয়েন্ট নিয়ে পুলে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। তাই এখন তাদেরকে লড়বে হবে পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য। প্রথম লড়াইটা কাজাখস্তানের বিপক্ষে।

এ-পুলে তারা তলানীতেই ছিল। গ্রুপ পর্বে কাজাখস্তান জাপানের কাছে ৭-০ গোলে, চীনের কাছে ১৩-১ গোলে এবং ভারতের কাছে ১৫-০ গোলে হারে। আজ এই দলটিকে হারালেই মিলবে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারনী ম্যাচের টিকিট। এরপর জাপান ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচে জয়ী দলের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে।


এই টুর্ণামেন্ট থেকে ছয়টি দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। তবে এশিয়া কাপে খেলা দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ভারত (৭ নম্বর) সরাসরি আগামী বছর ১৪-৩০ আগষ্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি পাঁচ দল খেলবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ে। এখানেই শেষ নয়, এশিয়া কাপে ষষ্ঠ হওয়া দলটিকে আলাদাভাবে লড়বে হবে এই টুর্ণামেন্টে না খেলা পাকিস্তানের (১৪ নম্বর) সঙ্গে। কারন বিশ্ব র‌্যাংকিয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর